হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে ডেলটা

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই দুই জনবহুল রাজ্যে গত এক দিনে করোনায় ১৩ জন মারা গেছেন। এই রাজ্যগুলোতে কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে। 

৫৮ দিন ধরে করোনাশূন্য ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ। গত এক দিনে সেখানেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হলে লকডাউন তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যগুলোর সরকার। নিউ সাউথ ওয়েলসে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে লকডাউন তুলে দেওয়া হবে। এর কয়েক সপ্তাহ পরেই ভিক্টোরিয়া রাজ্যের লকডাউন তুলে দেওয়া হবে বলে জানা গেছে। 

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রু রোববার বলেন, `আমাদের নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও ডাক্তারদের জন্য এটি কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।' 

বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন।

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের