হোম > বিশ্ব > এশিয়া

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৬৭০ জনের বেশি মাটি চাপা পড়ার শঙ্কা

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মাটি চাপা পড়ে নিহতের সংখ্যা প্রায় ৬৭০ বলে আশঙ্কা করছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান সেরহান আকতোপ্রাক। তিনি বলেছেন, ‘দেশটির এনগা প্রদেশে গত শুক্রবারের ভূমিধসের প্রভাব আমাদের প্রাথমিক ধারণার চেয়েও বেশি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার প্রত্যন্ত মুলিতাকার ছয়টি গ্রামে স্থানীয় সময় গত শুক্রবার ভোরে ভূমিধসের ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে।

সেরহান আকতোপ্রাক বলেন, আনুমানিক ১৫০-এর বেশি ঘর মাটির নিচে ধসে গেছে।

গত শুক্রবার স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০০ বা তার বেশি হতে পারে বলে অনুমান করেছিলেন। আজ রোববার পর্যন্ত মাত্র পাঁচটি মৃতদেহ এবং ষষ্ঠ ব্যক্তির একটি পা উদ্ধার করা হয়েছে।

তবে স্থানীয় কর্মকর্তাদের সেই অনুমান সত্যি নয় বলে ধারণা করছেন সেরহান আকতোপ্রাক। কারণ, এই সংখ্যাটি অনুমান করা হয়েছিল অঞ্চলটির পরিবারগুলোর গড় সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে। নিহতের প্রকৃত সংখ্যা বলা কঠিন, এমন মন্তব্যের পর জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের বাস্তববাদী হওয়া উচিত। আমরা এমন কোনো পরিসংখ্যান নিয়ে আসতে চাই না, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটির উত্তরে এনগা প্রদেশই মূলত ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে মাটি পিছলে যাচ্ছে বলে উদ্ধারকারীরাও ঝুঁকির মধ্যে আছেন বলে জানান আকতোপ্রাক। তিনি বলেন, পানি প্রবাহিত হচ্ছে। এতে উদ্ধারকার্যে জড়িত প্রত্যেকেই বড়সড় ঝুঁকির মধ্যে রয়েছে।

ক্ষতিগ্রস্ত মুলিতাকার গ্রামগুলোতে এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন আকতোপ্রাক। তিনি বলেছেন, ভূমিধসের শিকার গ্রামটির ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গ্রামটির পানির সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ সরাতে খোঁড়াখুঁড়ির জন্য লোকজন লাঠি, কোদাল, বড় কৃষি যন্ত্র ব্যবহার করছে।

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের