হোম > বিশ্ব > এশিয়া

গুরুতর ৮ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নিচ্ছে ভিয়েতনাম

আজকের পত্রিকা ডেস্ক­

আট ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছে ভিয়েতনাম সরকার। ছবি: সংগৃহীত

ভিয়েতনাম গুরুতর আট ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতি, সরকার উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মতো অপরাধ। রাষ্ট্র নিয়ন্ত্রিত ভিয়েতনাম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আজ বুধবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতভাবে ফৌজদারি আইনের সংশোধনী পাস করেছে, যেখানে আটটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, আগামী মাস থেকে ঘুষ, দুর্নীতি, ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি, অবৈধভাবে মাদক পরিবহন, গুপ্তচরবৃত্তি, শান্তি বিনষ্ট ও আগ্রাসী যুদ্ধ বাধানোর অপরাধ, রাষ্ট্রীয় অবকাঠামোতে নাশকতা এবং সরকার উৎখাতের চেষ্টার জন্য আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে আজীবন কারাদণ্ড।

যেসব আসামি ১ জুলাইয়ের আগে এসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন কিন্তু এখনো দণ্ড কার্যকর হয়নি, তাদের সাজাও কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে হত্যা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ এবং শিশু যৌন নির্যাতনের মতো ১০ ধরনের অপরাধের ক্ষেত্রে ভিয়েতনামের আইনে এখনো মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে ভিয়েতনামের পার্লামেন্টের আলোচনায় নতুন সংশোধিত ফৌজদারি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিশেষ করে মাদক পাচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার বিষয়টি ছিল সবচেয়ে বিতর্কিত। এক এমপি বলেন, ‘অল্প কয়েক গ্রাম হোক বা কয়েক টন হোক, মাদক পরিবহনের ক্ষতি অপরিসীম।’ অন্য একজন বলেন, ‘মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ড তুলে দিলে ভুল বার্তা যাবে, কারণ দেশে মাদক-সম্পর্কিত অপরাধ ক্রমশ বাড়ছে।’

ভিয়েতনামে মৃত্যুদণ্ড সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায়, তাই বর্তমানে কতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আছে, তা জানা যায় না। উল্লেখ্য, ২০১১ সালে ভিয়েতনামে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা বাতিল করা হয়। বর্তমানে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া