হোম > বিশ্ব > এশিয়া

সেলফ আইসোলেশনের পর শিকারে পুতিন

সফরসঙ্গী কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ আইসোলেশনে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাঁকে দেখা গেল সাইবেরিয়ায় শিকার করতে।

সম্প্রতি ক্রেমলিনের প্রকাশিত ২০টি ছবিতে দেখা যায় ছুটি কাটাতে সাইবেরিয়ায় বেড়াতে গেছেন তিনি। চলতি মাসের প্রথম দিকে সেখানে গিয়ে মাছ শিকার করেন এ নেতা। আজ রোববার ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

ক্রেমলিনের প্রকাশিত ছবিতে দেখা যায়, হাঁটুজল নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন পুতিন। মাথায় রয়েছে টুপি। এ ছাড়া তাকে দেখা গেছে মাছ ধরতে। 

এর আগেও পুতিনকে সানগ্লাস ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা কনকনে সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল তাঁকে। 

সফরসঙ্গী কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাজিকিস্তান সফর বাতিল করেছিলেন পুতিন। তিনি রাশিয়ার তৈরি টিকার স্পুতনিকের দুই ডোজ টিকা পেয়েছেন। 

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের