হোম > বিশ্ব > এশিয়া

জাপানের কিউশুতে তাণ্ডব চালাচ্ছে ‘নানমাদল’, বন্যা সতর্কতা জারি

জাপানের কিউশু দ্বীপে আঘাত হানা শক্তিশালী টাইফুন নানমাদলের প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা। হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা। 

জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টাইফুন নানমাদলের কারণে প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোনো কোনো জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তা বিবেচনায় রাজধানী টোকিও এবং কিউশুর একটা বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

ইতিমধ্যে প্রায় ৪০ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। শত শত ফ্লাইট এবং অন্যান্য পরিবহন বাতিল করা হয়েছে। বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

টাইফুন নানমাদলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে কয়েক দশকের মধ্যে এ ধরনের সতর্কতা দেওয়া হয়নি।

জাপানের স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ উপকূলে আঘাত হানে টাইফুন নানমাদল। এটি বর্তমানে দেশটির অন্যতম বৃহত্তম দ্বীপ কিউশুতে তাণ্ডব চালাচ্ছে। টাইফুন নানমাদল মঙ্গলবার রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া