হোম > বিশ্ব > এশিয়া

আটকা পড়েছেন ফিলিপাইনের মধ্যপ্রাচ্যগামী ৪০ হাজার শ্রমিক

আজকের পত্রিকা ডেস্ক­

বহু শ্রমিক রিক্রুটিং এজেন্সির আবাসনে অপেক্ষা করছেন বা বা গ্রামের বাড়ি ফিরে গেছেন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন ফিলিপাইনের হাজার হাজার অভিবাসী শ্রমিক। ইসরায়েল, লেবানন ও উপসাগরীয় দেশগুলোতে কাজ করতে যাওয়ার কথা থাকলেও প্রায় ৪০ হাজারেরও বেশি ফিলিপিনো কর্মী এখন দেশ ছাড়তে পারছেন না। ‘ফিলিপাইন ডেইলি স্টার’-এর এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় নিয়মিত বিমান চলাচল বা ফ্লাইটের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। এর ফলে যারা নতুন ভিসা পেয়েছিলেন বা ছুটিতে দেশে ফিরেছিলেন, তাঁরা কেউই এখন কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। একজন অভিবাসন বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক পর্যন্ত মধ্যপ্রাচ্যে শ্রমিক নিয়োগের এই নেতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে।

বর্তমানে এই শ্রমিকদের বড় একটি অংশ ম্যানিলার বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির অস্থায়ী আবাসন কেন্দ্রে দিন কাটাচ্ছেন। অনেকে আবার দীর্ঘ অপেক্ষার পর নিরাশ হয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে গেছেন। মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য যারা ঋণ নিয়েছিলেন বা সহায়-সম্বল বিক্রি করেছিলেন, তাঁদের ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের মুখে।

ফিলিপাইন সরকার এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধকবলিত এলাকা থেকে ৪ হাজারের বেশি কর্মী ও তাঁদের পরিবারকে দেশে ফিরিয়ে এনেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ২০ লাখ ফিলিপিনো নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন, যাঁদের সিংহভাগই অবস্থান করছেন উপসাগরীয় দেশগুলোতে।

চলমান এই সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে ফিলিপাইনের রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া