হোম > বিশ্ব > এশিয়া

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

আজকের পত্রিকা ডেস্ক­

আজ ভোরে কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে ধাদিং জেলার বেহিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আরএসএস

নেপালের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) নিচে খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ভোরে কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে ধাদিং জেলার বেহিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে একজন নিউজিল্যান্ডের ও একজন চীনের নাগরিক রয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পাহাড়ি দেশ নেপালে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির দুর্গম পাহাড়ি রাস্তা এবং রাস্তার বেহাল দশার কারণে প্রতিবছর শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া