হোম > বিশ্ব

রিও ডি জেনিরোতে মাদকপাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, নিহত ২৫

ঢাকা: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার শহরের জাকারেজিনহো এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মাদক পাচারকারীরা তাদের দলের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালালে এই গোলাগুলি হয়।

সংঘর্ষের সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, গোলাগুলির সময় মাদক পাচারকারীরা জাকারেজিনহো বিভিন্ন বাড়ির ছাদ দিয়ে পালানোর চেষ্টা করছিল।
রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামে তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তারা বলছে, তিনি তার পছন্দের পেশাকে সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।’

এদিকে দরিদ্র এবং কৃষ্ণাঙ্গ অধ্যুষিত জাকারেজিনহো পুলিশের অভিযানে হতাহতের ঘটনায় কঠোর সমালোচনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। পুলিশের এমন অভিযানে হতাহতের ঘটনাকে "নিন্দনীয় এবং আপত্তিজনক বলে আখ্যায়িত করেছে সংস্থাটি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিযানে চিহ্নিত দলটি মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণের সঙ্গে জড়িত।

ব্রাজিলের সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি রিও ডি জেনেরো। এখানকার বিস্তৃর্ণ এলাকা সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে থাকে। আর এদের বেশিরভাগই মাদক পাচারের শক্তিশালী দলের সঙ্গে জড়িত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘বিজয়’ বলছে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে