হোম > বিশ্ব

ব্রাজিলে এক মাসে মৃত্যু ৬০ হাজারের বেশি

ব্রাজিলে গত মার্চ মাসে করোনায় ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটি গত ফেব্রুয়ারির তুলনায় দ্বিগুণ। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। চলতি সপ্তাহে ব্রাজিলের মন্ত্রিসভায় বড় রদবদলও করেন বলসোনারো। পাশাপাশি দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানেরা একযোগে পদত্যাগ করেছেন। ফলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট তৈরির শঙ্কাও তৈরি হয়েছে।

লকডাউন দেওয়ায় স্থানীয় সময় বুধবারও (৩১ মার্চ) স্থানীয় সরকার এবং মেয়রদের সমালোচনা করেছেন বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমাদের দুটি শত্রু। একটি ভাইরাস এবং একটি হলো বেকারত্ব । এটি বস্তাবতা। আমরা বাসায় বসে থেকে এই সমস্যার সমাধান করতে পারবো না।

এদিকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি। বিশ্বে করোনায় মোট মৃত্যুর এক-চতুর্থাংশই ব্রাজিলের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য