হোম > বিশ্ব

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 

গত ১৪ আগস্ট যুক্তরাজ্য সময়ে অধ্যাপক ইউনূসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় স্টারমার বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা আপনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ এই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, যেখানে জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে দৃঢ় ও স্থায়ী সম্পর্কের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ এ সম্পর্ককে আরও দৃঢ় করছে।’

সম্প্রতি ছাত্র আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ছাত্রদের এবং আরও অনেকের সাহসিকতাকে স্বীকৃতি দিয়েছি, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছেন।’

আরব আমিরাতে এক দিনে ইরানের ১৫ ক্ষেপণাস্ত্র, ১৪৮ ড্রোন হামলা

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

মাটির নিচে ড্রোনের বিশাল মজুত, ভিডিও প্রকাশ ইরানের

তুর্কি সীমান্ত দিয়ে দলে দলে ইরান ছাড়ছে মানুষ

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী