হোম > বিশ্ব

বিশ্বে করোনায় এক দিনে ৮ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ১৫৯০

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩১ হাজার ৪৪২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯০ জনের। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫১০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৯৫ জন। করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫১০ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ২৭ হাজার জনের, করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৩৪৮ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৩৭৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯২ হাজার ৬২৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছে ৪৯ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৭৩৭ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত