হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যেকোনো উপায়ে হরমুজ প্রণালি খুলব: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনো উপায়ে তিনি খুব শিগগির হরমুজ প্রণালি খোলার ব্যবস্থা করবেন।

বিবিসি জানায়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যেকোনো উপায়ে আমরা শিগগির হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব!’ তিনি আশা করেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে এই জলপথের জন্য ইরান আর হুমকি হতে না পারে।

এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, মার্কিন বাহিনী উপকূলীয় এলাকায় বোমা ফেলবে এবং ক্রমাগত ইরানি নৌযান ও জাহাজগুলোকে গুলি করে ওই এলাকা থেকে সরিয়ে দেবে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করে দিয়েছে’। তবে তিনি স্বীকার করেছেন, ইরানের মজুতে এখনো ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।

তবে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি। তিনি বলেছেন, ট্রাম্পের দাবি ‘বানোয়াট মিথ্যা’।

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবের ‘র‍্যাঞ্ছো’

নেতানিয়াহু কোথায়, ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে ঘনীভূত হচ্ছে রহস্য

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর ডাক ট্রাম্পের

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে দায়িত্ব নিতে প্রস্তুত রেজা পাহলভি

এবার ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং-উন

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা, নিহত ২০৬ শিক্ষক-শিক্ষার্থী

৯২ হাজার টন গ্যাস নিয়ে হরমুজ প্রণালি পার হলো দুই ভারতীয় জাহাজ