ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিএনএন জানায়, নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, হামলার পরপরই খবর ছড়িয়ে পড়েছিল, বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আসলে সেখানে দুটি ড্রোন আছড়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপিও জানিয়েছে, বাগদাদের ব্যাপক নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোন’ এলাকায় ড্রোন হামলা হয়েছে বলে ইরাকি নিরাপত্তা সূত্র বলেছে। ওই এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া উঠতে দেখেছেন এএফপির সাংবাদিক।
আরও পড়ুন: