হোম > বিশ্ব

ফ্লয়েডের হত্যাদৃশ্য ভিডিও করা তরুণী পেলেন পুলিৎজার পুরস্কার

ঢাকা : কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নির্যাতনের ভিডিও ধারণ করা ডারনেলা ফ্রেজার পুলিৎজার পুরস্কার পেয়েছেন। শুক্রবার পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। 

গত বছর যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশেও বিক্ষোভ হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, নিজের মুঠোফোনে পুলিশি নির্যাতনের ওই ঘটনার ভিডিও ধারণ করেন পথচারী ডারনেলা ফ্রেজার। এ কাজের জন্য বিশেষ ক্যাটাগরিতে তাঁকে এবার পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। 

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। 

সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা