হোম > বিশ্ব

হামলার পর নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সরানো হলো ছুরি 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল শুক্রবার কাউন্টডাউন গ্রুপের একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলার পর গ্রুপটি তাদের সব সুপারমার্কেট থেকে ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু কাউন্টডাউন নয় নিউজিল্যান্ডের সব সুপারমার্কেট থেকেই সরিয়ে ফেলা হয়েছে ছুরি-কাঁচি। 

গতকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডের নিউ লিন শহরতলির একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলায় ছয়জন আহত হয় এবং হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা চালায় হামলাকারী 

কাউন্টডাউনের নিরাপত্তা বিভাগের জেনারেল ম্যানেজার কিরি হ্যানিফিন বলেন, গত রাতে, আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের তাকগুলো থেকে সব ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলব। তবে বিক্রি অব্যাহত রাখবো কি-না তা নিয়ে ভাবা হচ্ছে। 

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলা শুরু কয়েক মিনিট পরই হামলাকারীকে গুলি করা হয়। হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

করোনার সংক্রমণ ঠেকাতে অকল্যান্ডে লকডাউন চলছে। গত মেতেও নিউজিল্যান্ডের ডুনেডিনে একটি সুপারমার্কেট হামলা চালানো হয়েছিল। ওই হামলার চারজন আহত হন। 

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী। ওই হামলায় ৫১ মুসল্লি নিহত হন এবং আহত হন ৪০ জন। 

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা