হোম > বিশ্ব

ব্রাজিলে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

গত একদিনে ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় একদিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিলের বহু এলাকার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। দেশটির হাসপাতালগুলোতেও রোগীদের ভিড় বেড়েছে। কিছু কিছু এলাকায় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন করোনা রোগীরা।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সর্বাধিক করোনায় মৃত্যু হয়েছে ব্রাজিলে।  দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন নাজুক পরিস্থিতিতেও দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো লকডাউনের বিরোধিতা করছে।

বলসোনারোর মতে, লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি করোনার চেয়ে ভয়বাহ পরিস্থিতি তৈরি করবে।

স্থানীয় সময় মঙ্গলবার নিজ সমর্থকদের সঙ্গে আলাপকালে বলসোনারো বলেন, কোয়ারেন্টাইন দেশটিতে বেকারত্ব বাড়াবে। তবে গত একদিনে ব্রাজিলে যে ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হলো তা নিয়ে কোনও মন্তব্য করেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ রোগী শনাক্ত করা হয়েছে। গত এক মাসে ব্রাজিলে ৬৬ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘বিজয়’ বলছে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে