হোম > বিশ্ব

বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে আসা একটি বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কক্ষে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। গত বৃহস্পতিবার আলজেরিয়ার ওরান থেকে এয়ার আলজেরির একটি বিমান প্যারিসের ওরলি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিমানের কারিগরি পরীক্ষার সময় ওই ব্যক্তিকে ল্যান্ডিং গিয়ার কক্ষে জীবিত অবস্থায় পাওয়া যায়। 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বিমানবন্দরের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, আড়াই ঘণ্টার বিমানযাত্রা শেষে তাঁকে জীবিত উদ্ধার করা গেলেও হাইপোথার্মিয়ার কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারের পর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ধারণা করা হচ্ছে, উদ্ধার করা ব্যক্তির বয়স ২০ বছর হবে। তবে তাঁর সঙ্গে কোনো পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। 

বাণিজ্যিক বিমানগুলো ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে, যেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে আসে। ল্যান্ডিং গিয়ার কক্ষে অক্সিজেনস্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, ১৯৪৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৩২ জন বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে ভ্রমণ করার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে মৃত্যুর হার শতকরা ৭৭ শতাংশ। 

এর আগে চলতি বছরের এপ্রিলে আমস্টারডামের সিপোল বিমানবন্দরে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ফ্লাইটটি প্রথমে নাইজেরিয়া থেকে টরন্টো হয়ে আমস্টারডামে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত