হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫৪ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এর মধ্যে বরগুনাতেই ৬৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় বরিশাল বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৪৮ জনের।

দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ‍পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩৪৫ জন। তবে জুন মাসেই এর চেয়ে বেশি মানুষ এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন; এ সংখ্যা ৫ হাজার ৮০৪। সরকারি হিসাব বলছে, এযাবৎকালের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে। আর চলতি জুলাই মাসের শুরু থেকেই সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত আছে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়