হোম > স্বাস্থ্য

অবসর জীবনে মানসিক সুস্থতা বজায় রাখার উপায়

ফিচার ডেস্ক

একসময় সারা দিন কর্মক্ষেত্র বা বাসা সামলানোর কর্মযজ্ঞ থেকে নিতে হয় অবসর। এর শুরুটা অনেকে উপভোগ করলেও সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে অবসর মস্তিষ্কে বাসা বাঁধে অবসাদ। ঘণ্টাগুলো অনন্তকালের বলে মনে হয়। কথাগুলো বিষাদের মতো শোনায়। এর প্রতিকার কিন্তু নিজের কাছে।

নিয়মিত ব্যায়াম

যেকোনো বয়সে মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম বেশ উপকারী। প্রবীণদের যেহেতু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদ্‌রোগের মতো নানান সমস্যা থাকে, সে কারণে চেষ্টা করতে হবে বাসার আশপাশে খোলা জায়গা কিংবা প্রকৃতির মাঝে ব্যায়াম অথবা হাঁটার অভ্যাস করতে। এটি আপনার মানসিক অবসাদ দূর করতে সহায়ক হবে।

সামাজিক যোগাযোগ বাড়ান

অবসরে যাওয়ার পর চেষ্টা করুন সামাজিক যোগাযোগ বাড়ানোর। এতে যেমন অনেকের সঙ্গে দূরত্ব মিটবে, পাশাপাশি মানসিক স্বস্তি পাবেন।

নতুন জিনিস শিখুন

কথায় বলে, শেখার কোনো বয়স নেই। তাই অবসর নেওয়ার পর নিজের মধ্যে শেখার আগ্রহটা কোনোভাবেই মরে যেতে দেবেন না। এত দিন ব্যস্ততার কারণে যা কিছু শেখা হয়নি, সেগুলো নিয়ে এবার ব্যস্ত হয়ে পড়ুন।

মানসিক চাপ থেকে দূরে থাকুন

খেয়াল রাখুন, আপনার নিয়মিত এমন কোনো অভ্যাস আছে কি না, যা আপনাকে মানসিক চাপে রাখে? যদি থাকে, তাহলে সেটি বাদ দেওয়ার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় সব চিন্তা থেকে নিজেকে দূরে থাকুন। ইতিবাচক চিন্তা করুন।

সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়