হোম > স্বাস্থ্য

মানসিক চাপ পেটের মেদ বাড়ায়

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

শুধু ডায়েট বা নিয়মিত ব্যায়াম করেই পেটের মেদ কমানো সম্ভব নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেটের মেদ কমাতে চাইলে মানসিক চাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ও ভালো ঘুম, আর সারা দিনে শরীর সচল রাখার অভ্যাস করতে হবে। এসবের সঙ্গে সরাসরি জড়িত আছে পেটের মেদের সমস্যা।

স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম করেও পেটের চর্বি না কমার মূল কারণ আমাদের জীবনযাপন। তাই স্থায়ীভাবে পেটের মেদ কমাতে চাইলে কেবল খাদ্যাভ্যাস নয়, বরং জীবনযাত্রায় পরিবর্তন জরুরি।

যেভাবে পেটের মেদ বাড়ে

দীর্ঘ সময় মানসিক চাপে থাকলে শরীর থেকে কর্টিসল নামক একটি হরমোন বেশি নিঃসৃত হয়। যদিও বেঁচে থাকার জন্য কর্টিসল জরুরি। তবে

এর মাত্রাতিরিক্ত উপস্থিতি শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এটি মিষ্টি ও বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বাড়ায় এবং শরীরকে পেটের অংশে মেদ জমা করার সংকেত দেয়। তাই খেয়াল রাখতে হবে, যখন খুব বেশি মানসিক চাপে থাকেন, তখন আপনার খাদ্যাভ্যাসে তেমন পরিবর্তন না এলেও কোমরের মাপ বেড়ে যায়।

হরমোনের সম্পর্ক ‘সাইকোসোম্যাটিক মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, কর্টিসলের উচ্চ মাত্রার সঙ্গে পেটের মেদ বেড়ে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে।

যা করতে পারেন

প্রতিদিনের রুটিনে মানসিক চাপ কমানোর কিছু উপায় যোগ করুন। যেমন, যেকোনো সৃজনশীল কাজের অনুশীলন, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অথবা শান্ত পরিবেশে কিছুক্ষণ হাঁটা ইত্যাদি।

সূত্র: হেলথশট

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়