হোম > স্বাস্থ্য

ত্বকে অ্যালার্জি দূরে প্রাকৃতিক ৫ উপায়

ফিচার ডেস্ক

প্রতিটি ঋতুতেই আছে ত্বকে অ্যালার্জি তৈরির অনেক কারণ। এ থেকে রেহাই পাওয়ার ভালো উপায় হলো অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে দূরে থাকা। তবে অ্যালার্জি হওয়ার পর কিছু প্রাকৃতিক উপায়ে তা দূর করার চেষ্টা করা যায়।

১. ঠান্ডা পানিতে গোসল: ঠান্ডা পানিতে গোসল ত্বকের জ্বলা কমাতে সহায়তা করে। এটি রক্তনালি সংকুচিত করে হিস্টামিনের ক্ষরণ কমায় এবং অ্যালার্জির উপসর্গগুলো মৃদু করে।

২. জলপাই তেল: এক্সট্রা ভার্জিন জলপাই তেল ত্বক কোমল রাখে এবং এর ভিটামিন ই ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে। এটি রাসায়নিক সমৃদ্ধ ময়শ্চারাইজারের চেয়ে অনেক ভালো।

৩. বেকিং সোডা: এটি ত্বকের র‍্যাশ দূর করতে, চুলকানি কমাতে এবং ত্বকের প্রদাহ নিরাময়ে সাহায্য করে। আধা চা-চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আক্রান্ত স্থানে লাগিয়ে ৫–১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৪. অ্যালোভেরা: ত্বকে অ্যালোভেরার ব্যবহার অ্যালার্জি মোকাবিলায় কার্যকর পদ্ধতি। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল এবং এন্টি-ইরিট্যান্ট গুণ। এর মোলায়েম জেল অ্যালার্জি থেকে ত্বককে রক্ষা করতে পারে।

৫. আপেল সিডার ভিনেগার: আপেল সিডার ভিনেগারের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ইরিট্যান্ট গুণ ত্বকের চুলকানি কমায়। এটি ত্বক আর্দ্র রাখে। অর্গানিক আপেল সিডার ভিনেগার আক্রান্ত স্থানে মেখে ৫ থেকে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে ২ বার এটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

সূত্র: নেটমেডস

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়