হোম > স্বাস্থ্য

প্রচণ্ড গরমে ডায়েটে বদল আনবেন যেসব কারণে

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

অতিরিক্ত এই গরমে অনবরত ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে শুধু পানির সঙ্গে সোডিয়াম বা পটাশিয়ামের মতো জরুরি লবণ ও খনিজ হারিয়ে যায়। এর ঘাটতি পূরণ করা না হলে শরীর দ্রুত ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়ে। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে প্রতি বেলা কী খাবার খাচ্ছেন, সেটাই নির্ধারণ করে দেবে আপনি সারা দিন কতটা সতেজ আর সুস্থতা বোধ করবেন।

পরিকল্পনায় যা খেয়াল রাখবেন

  • কিছু নির্দিষ্ট খাবার রয়েছে, যা প্রাকৃতিকভাবে শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং ভেতর থেকে শরীর ঠান্ডা করতে সাহায্য করে।
  • শুধু সাধারণ পানি পানের চেয়ে যেসব খাবারে জলীয় অংশ বা পানির পরিমাণ বেশি, সেগুলো অনেক বেশি সময় কার্যকরভাবে শরীর হাইড্রেটেড রাখতে পারে।
  • দুপুরে খাওয়ার পর যে অলসতা বা ক্লান্তি ভাব আসে, পুষ্টিগুণে ভরপুর কিন্তু ওজনে হালকা খাবার এই ভাব প্রতিরোধ করে এবং সারা দিন শরীরে শক্তি ঠিক রাখে।
  • আবহাওয়া অনেক গরম থাকলে আমাদের শরীর ভারী খাবার, তৈলাক্ত বা অতিরিক্ত মসলাযুক্ত খাবার সহজে হজম করতে পারে না। তাই হালকা খাবার খেতে হবে। এতে পাচনতন্ত্র ঠিক থাকবে।
  • প্রচণ্ড গরমের এই সময়ে প্রকৃতিতে যেসব মৌসুমি ফল পাওয়া যায়, সেগুলোতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সূর্যের ক্ষতিকর রশ্মিজনিত ধকল কিংবা সান স্ট্রেস থেকে আমাদের কোষ রক্ষা করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়