হোম > স্বাস্থ্য

এক দিনের ব্যবধানে কমেছে করোনা শনাক্তের সংখ্যা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে তিনজন। এর আগে গতকাল ২৮১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৭ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৭৫ জনের।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১০, খুলনায় চার ও সিলেটে দুজন রয়েছে।

দেশে ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ২২০ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়