হোম > স্বাস্থ্য

ঈদের ছুটিতে রাজধানীর ২ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল ফিতরের ছুটিতে আকস্মিক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। আজ বুধবার হাসপাতাল দুটি পরিদর্শনে গিয়ে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন। 

ছুটির সময়েও রোগীরা চিকিৎসাসেবা নিয়ে মন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন। 

এ সময় তাঁরা স্বাস্থ্যমন্ত্রী তাঁদের খোঁজখবর নেওয়ার জন্য ও ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান।

পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন দুই হাসপাতালের দায়িত্বরত পরিচালক, কর্তব্যরত অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়