হোম > স্বাস্থ্য

রক্তচাপের ওঠানামা সামাল দেবেন যেভাবে

ফিচার ডেস্ক

ঈদের আমেজে নানা পদের মুখরোচক খাবার খাওয়া হবে। সঙ্গে হঠাৎ গরম এবং হঠাৎ ঠান্ডা আবহাওয়া। এই কারণে অনেকের রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার হুট করে বেড়ে যেতে পারে।

দ্রুত রক্তচাপ কমানোর ৪ ঘরোয়া উপায়

  • চোখ বন্ধ করে বুক ভরে লম্বা ও ধীরগতিতে শ্বাস নিন। কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখুন এবং তারপর আস্তে আস্তে ছেড়ে দিন। এভাবে কয়েক মিনিট করলে শরীর শিথিল বা রিলাক্স হয় এবং রক্তচাপ কমে যেতে শুরু করে।
  • সব কাজ ছেড়ে ১০ মিনিটের জন্য শান্ত হয়ে শুয়ে পড়ুন। শুয়ে থাকলে শরীরে রক্ত চলাচল বা ব্লাড ফ্লো স্বাভাবিক হয়, যা হৃৎপিণ্ডের ওপর চাপ কমায় এবং রক্তচাপ কমিয়ে আনতে সাহায্য করে।
  • শরীরে পানির ঘাটতি হলে হুট করে রক্তচাপ বেড়ে যেতে পারে। তাই প্রেশার বাড়লে সঙ্গে সঙ্গে এক বা দুই গ্লাস সাধারণ পানি পান করুন। শরীরে পানির ভারসাম্য ফিরলে রক্তচাপ আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে।
  • পানি পেশি শিথিল করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ক্ষেত্রে গোসল শেষে শরীর যখন আবার স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে, তখন রক্তচাপ অনেকটা কমে যায়।

বিশেষ সতর্কতা

রক্তচাপ দ্রুত কমাতে এনার্জি ড্রিংকস কিংবা স্পোর্টস ড্রিংকসজাতীয় পানীয় পান করবেন না। পানির ভারসাম্যের জন্য বিশুদ্ধ পানি পান করতে হবে। বাড়িতে যা-ই করুন, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

সূত্র: হেলথ লাইন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়