হোম > স্বাস্থ্য

কোলেস্টেরল থেকে সাবধান

মাসুমা চৌধুরী

কোলেস্টেরলের কথা হলেই গরু এবং খাসির মাংসের কথাই আমাদের প্রথম চিন্তায় আসে। এমন কি রেস্তোরাঁতে বুফে আয়োজনে অনেকেই গরু ও খাসির মাংসের পদ পাতে তুলতে গিয়েও নিজেকে সরিয়ে নিয়ে আসেন। বিয়েবাড়িতে গরুর মাংসের ঐতিহ্য আজ বিলুপ্ত অনেক ক্ষেত্রে তা কোলেস্টেরলের  খলনায়ক ভাবমূর্তির জন্যই।

দুই প্রকার কোলেস্টেরলের মধ্যে বেশি ঘনত্বের এইচডিএল তুলনামূলক কম ঘনত্বের এলডিএলের চেয়ে মানুষের শরীরে বেশি উপকারি। রক্ত থেকে এলডিএল সরিয়ে এরা হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণেও সাহায্য করে।

একটু চিন্তা করলেই কোরবানি ঈদে আমরা গরুর মাংসের কম কোলেস্টেরলযুক্ত খাদ্য খেতে পারি। সেক্ষেত্রে গরুর মাংসের সাদা চর্বিযুক্ত অংশ যতটুকু সম্ভব মাংসের গা থেকে সরিয়ে ফেলতে হবে।

রান্না করার পরও যে চর্বি ভেসে থাকে তা চামচের সাহায্যে তুলে নিতে হবে। গ্রিল করে, কাবাব করে অথবা কয়লার চুলায় পুড়িয়ে মাংস থেকে চর্বি আলাদা করা যেতে পারে।

এলার্জিজনিত সমস্যা না থাকলে এ ঈদে গরুর মাংসের কিছু পদ এবার পাতে তুলে নেওয়া যেতেই পারে। 

লেখা: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ 

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়