হোম > ফ্যাক্টচেক > বিদেশ

মুসলিম ঐতিহ্যবাহী পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা— ছবিটি এআই-নির্মিত

ফ্যাক্টচেক ডেস্ক

কিম জং উন পরিবারের ঈদের শুভেচ্ছা দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাক পরে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সত্য মনে করে শেয়ার করছেন।

এই দাবিতে ফেসবুকসহ (, , , ) বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Shamim Hossen নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২১ মার্চ সকাল ৯টার দিকে এ দাবিতে একটি পোস্ট করা হয়। এই পোস্টটি আলোচিত দাবিতে ফেসবুকে সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া পোস্টগুলোর একটি। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টা পর্যন্ত এতে প্রায় ১ লাখ ২ হাজার রিয়েকশন, ৪ হাজার শেয়ার এবং প্রায় ৩ হাজার ৩০০ কমেন্ট পড়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করে কয়েকটি অসংগতি লক্ষ্য করা যায়। ছবিতে প্রথমেই আঙুলের গঠন ও অনুপাতের অসংগতি দেখা যায়। ছবিতে লক্ষ্য করলে প্রত্যেকের পায়ের অবস্থানও সন্দেহ তৈরি করে।

এ ছাড়া ঈদের শুভেচ্ছা জানানোর ছবির পেছনে সারিবদ্ধ সামরিক কর্মকর্তা ও সাঁজোয়া যানের উপস্থিতিও অস্বাভাবিক। পাশাপাশি পেছনে সারিবদ্ধভাবে ইরান ও উত্তর কোরিয়ার পতাকা থাকাও প্রশ্ন তৈরি করে। এ ছাড়া উড়তে থাকা পতাকার খুঁটি খেয়াল করলে দেখা যায়, একই খুঁটির দুটি করে মাথা রয়েছে, যা এআই-নির্মিত ছবির একটি সাধারণ ভুল।

পোস্টে ছবিটির কোনো উৎস বা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত তথ্যের উল্লেখ নেই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো সরকারি সূত্রেও এ ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই।

এ প্রসঙ্গে অনুসন্ধানে কিম জং উনের স্ত্রী ও মেয়ের সর্বশেষ প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ভাইরাল ছবিটিতে তাঁদের চেহারায় অমিল খুঁজে পাওয়া যায়। একই দাবিতে ছড়িয়ে পড়া আরও কিছু ছবিতেও ভিন্নতা দেখা যায়, যা ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার পক্ষে জোরালো প্রমাণ।

সাম্প্রতিক সময়ে কিম জং উনের সঙ্গে মেয়ে মেয়ে কিম জু-আয়ে ও স্ত্রী রি সল-জু । ছবি: এএফপি।

আরও অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বনেতাদের ভুয়া ছবি তৈরি করে বিভ্রান্তিকর দাবি ছড়ানোর প্রবণতা বেড়েছে। আলোচিত ছবিটিও সেই ধরনের একটি এআই-নির্মিত কনটেন্ট হতে পারে।

বিষয়টি নিশ্চিত হতে ফ্যাক্টচেক টিম এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation (হাইভ মডারেশন)–এর সহায়তা নেয়। পরীক্ষায় দেখা যায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা https://hivemoderation.com/ai-generated-content-detection (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ।

ভাইরাল ছবির এআই টেস্ট। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন—এমন দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

জম্মু-কাশ্মীরের ঘটনা ইরানের বলে প্রচার

ফুটবলার হালান্ডের ইসলাম ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি

ইসরায়েলে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন উপপ্রধানমন্ত্রী লেভিন—দাবিটি সঠিক নয়

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

নেতানিয়াহুকে জীবিত প্রমাণে বারবার ছবি-ভিডিও প্রকাশ সন্দেহ বাড়াচ্ছে

ইরানের পরাজয় মানে ভারতের সাফল্য—সেনা কর্মকর্তার নামে ছড়ানো ভিডিওটি ডিপফেক

তেল আবিব বিমানবন্দরে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

দিল্লির মাছ বাজারে আগুনের ঘটনাকে ভারত-ইসরায়েল ড্রোন কারখানায় হামলা দাবিতে প্রচার

ইরানের হামলার ভয়ে ‘ঈশ্বরকে লেখা চিঠি’ সরাচ্ছে ইসরায়েলিরা—দাবিটি সঠিক নয়

নেতানিয়াহুর ভাই ও মন্ত্রী নিহতের খবর ভাইরাল, যা জানা গেল