হোম > ফ্যাক্টচেক > বিদেশ

বুলগেরিয়ার ঘটনাকে নেতানিয়াহুর ওপর হামলা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

নেতানিয়াহুর ওপর হামলা দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর হামলা দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে ,এখানে এবং এখানে

‘ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর উপর হামলা’ ক্যাপশনে Nizam Uddin নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ৬ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে একটি পোস্ট করা হয়। পোস্টিতে আজ দুপুর পৌনে ১টা পর্যন্ত ৭৪ হাজার বার দেখা হয়েছে। পোস্টটিতে ১ হাজার ৮০০ রিয়েকশন ও ৬২টি কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি ৬৩২ বার বেশি শেয়ার করা হয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ভিডিওর কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ABC News-এর ২০১৩ সালের ২০ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে এটির মিল পাওয়া যায়। ‘Failed Assassination Attempt on Bulgarian Opposition Leader’শিরোনামের ওই ভিডিও থেকে জানা যায়, এটি ২০১৩ সালে বুলগেরিয়ার একটি রাজনৈতিক দলের নেতা আহমেদ দোগানের ওপর হামলার ভিডিও।

এবিসি নিউজের-এর ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Man holds gun at Bulgarian politician’ শিরোনামে একই ২০১৩ সালের ২০ জানুয়ারি প্রকাশিত Al Jazeera-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ২০১৩ সালের জানুয়ারি মাসে একটি রাজনৈতিক সম্মেলন চলাকালে দেশটির সংখ্যালঘু তুর্কিদের রাজনৈতিক দল ‘মুভমেন্ট ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস’ (MRF)-এর তৎকালীন নেতা আহমেদ দোগান যখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন, তখন ২৫ বছর বয়সী এক যুবক হঠাৎ দৌড়ে মঞ্চে উঠে তাঁর মাথায় পিস্তল তাক করে।

প্রতিবেদনে আরও বলা হয়, দোগান দ্রুত আক্রমণকারীকে সরিয়ে দেন এবং সেখানে উপস্থিত অন্য প্রতিনিধিরা তৎক্ষণাৎ মঞ্চে উঠে হামলাকারীকে ধরে ফেলেন ও পিটুনি দেন। পুলিশ পরে জানায়, হামলাকারীর কাছে দুটি গ্যাস পিস্তল ও দুটি ছুরি ছিল। এই ঘটনায় আহমেদ দোগান শারীরিকভাবে কোনো আঘাত পাননি, তবে মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

নেতানিয়াহুর ওপর হামলা দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে এটি ২০১৩ সালের জানুয়ারিতে বুলগেরিয়ার একটি রাজনৈতিক সভায় সৃষ্ট বিশৃঙ্খলার ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ইরানের মার্কিন বাহিনীর প্রবেশ দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো, ঘটনাস্থলও ভিন্ন

কাতার নিজ ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে—দাবিটি সঠিক নয়

মুসলিম ঐতিহ্যবাহী পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা— ছবিটি এআই-নির্মিত

জম্মু-কাশ্মীরের ঘটনা ইরানের বলে প্রচার

ফুটবলার হালান্ডের ইসলাম ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি

ইসরায়েলে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন উপপ্রধানমন্ত্রী লেভিন—দাবিটি সঠিক নয়

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

নেতানিয়াহুকে জীবিত প্রমাণে বারবার ছবি-ভিডিও প্রকাশ সন্দেহ বাড়াচ্ছে

ইরানের পরাজয় মানে ভারতের সাফল্য—সেনা কর্মকর্তার নামে ছড়ানো ভিডিওটি ডিপফেক

তেল আবিব বিমানবন্দরে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত