হোম > ফ্যাক্টচেক

প্রাথমিকে উপবৃত্তি ২ বছর স্থগিত— ভাইরাল দাবিটিকে গুজব বললেন পরিচালক

ফ্যাক্টচেক ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধের একটি দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দুই বছর স্থগিত ঘোষণা করেছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় ‘সরকারি কর্মচারী সংবাদ’ নামের একটি পেজ থেকে উপবৃত্তি স্থগিতের দাবিটি পোস্ট করা হয়। পোস্টটি আজ রোববার দুপুর ২টা পর্যন্ত শেয়ার হয়েছে ১ হাজার ৭০০, রিয়েকশন পড়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি।

অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে খুঁজেও প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দুই বছরের জন্য স্থগিত ঘোষণা সম্পর্কে কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি। 

পরে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগমের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি দাবিটি সম্পর্কে বলেন, ‘আমরা বন্ধ করিনি। এটি গুজব। বরং আমরা উপবৃত্তির টাকা বাড়াচ্ছি এবং একই সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়াচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মুসলিমদের গ্রেপ্তারের ভিডিওটি ভারতের, তবে ২৭ বছর আগের ভিন্ন ঘটনার

ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের খবরটি ভারতের, জামায়াত নেতার নামে মিথ্যা প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট