হোম > পরিবেশ

ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় গতকাল বুধবার বিকেলে ভারী বৃষ্টির সঙ্গে বয়ে যায় কালবৈশাখী। ৪৩ মিলিমিটার বৃষ্টিতে রাজপথে স্বল্প সময়ের জলাবদ্ধতায় দেখা দেয় দুর্ভোগ। তবে গরম কমে যাওয়ায় আসে কিছুটা স্বস্তি।

তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে রোদের তীব্রতা অনেক বেশি থাকায় গরম আবারও বেড়েছে। এর মাঝেই বৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৬ দশমিক ৪।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, তাপমাত্রা কখন কমবে