হোম > পরিবেশ

আজও ৫ অঞ্চলে কালবৈশাখীর আভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গতকাল দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ বয়ে গেছে ঝোড়ো হাওয়া। বৃষ্টির প্রবণতা কমলেও কুমিল্লা ও দিনাজপুরে এর পরিমাণ ছিল ৩৬ মিলিমিটার, রাজধানী ঢাকায় যা ছিল ২ মিলিমিটার। আজ বুধবারও দেশের পাঁচটি অঞ্চলে বয়ে যেতে পারে কালবৈশাখী।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আজ রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন মঙ্গলবার ছিল ২৪ দশমিক ২।

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার