হোম > পরিবেশ

হিজলায় মেছো বাঘের ২টি বাচ্চা উদ্ধার

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বোম্বে শহর নামক মেঘনা নদীর পাড়ের একটি দোকানের সামনে থেকে বাচ্চা দুটো উদ্ধার করা হয়।

আজ রোববার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার উদ্ধারকৃত মেছো বাঘের বাচ্চা উপজেলা বন বিভাগে হস্তান্তর করেন।

প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর দে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শনিবার বিকেলে ওই এলাকার মেঘনা নদীর পাড়ে তিনি ঘুরতে যান। সেখানে একটি দোকানের সামনে দুটি মেছো বাঘের বাচ্চা দেখতে পান। পরে তিনি তাঁর অফিসে লোকজন দিয়ে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করে চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে যান। 

উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. শাহেআলম বলেন, ‘আমিসহ একটি টিম নিয়ে সন্ধ্যার সময় স্থানীয়রা যে এলাকা থেকে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে, সেখানে বাচ্চাদের তাদের মায়ের কাছে অবমুক্ত করা হয়েছে।’

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার