হোম > পরিবেশ

রাতে ৮ অঞ্চলের জন্য আবহাওয়া সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোয় মধ্যরাতের আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে দেশের নদীবিধৌত আট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঈদের টানা কয়েক দিনের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাত-দিন বিভিন্ন মাধ্যমে গতকাল সোমবার থেকে রাজধানীতে কর্মজীবীদের ফেরার চাপ শুরু হয়েছে। এরই মধ্যে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফেরা মানুষদের খানিকটা ভোগান্তিতে পড়তে হতে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোয় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সে সঙ্গে রাত ১টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের আট অঞ্চলের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সেই বার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে বারবার ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোয় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা দিনের তুলনায় সামান্য কমতে পারে।

অন্যদিকে আজ সন্ধ্যার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল বুধবার সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড হয়েছে ২৮ মিলিমিটার এবং সেটি হয়েছে উত্তরের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বায়ুবিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে ফরাসি কোম্পানিকে ১০০ কোটি ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, বজ্রবৃষ্টির আভাস

ঈদের ছুটির শেষ দিনে আজ বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফেরা মানুষের ভোগান্তির আশঙ্কা

ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা

ঈদের সকালে সারা দেশেই মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বর্ষণ, ঢাকায় বিকেলেও বৃষ্টির পূর্বাভাস

দুপুরে ঢাকাসহ ১৬ জেলায় কালবৈশাখীর আভাস

ঢাকাসহ উত্তর-পূর্বাঞ্চলে কালবৈশাখীর তাণ্ডব, জামালপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস