হোম > পরিবেশ

বৃষ্টিতে সকাল শুরু, সারা দিন যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গতকাল বিকেলের পর আজ ভোরে বেশ ঝড়-বৃষ্টি দেখল ঢাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, তাপমাত্রা কখন কমবে