হোম > পরিবেশ

কেশবপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার, বনে অবমুক্ত

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুরে উদ্ধারকৃত ওই পুরুষ মেছো বাঘটি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বৃহত্তর বনে অবমুক্ত করা হয়েছে। খাঁচা থেকে ছাড়া পেয়েই বাঘটি লাফিয়ে বনের ভেতর চলে যায়।

উপজেলা বন বিভাগ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামবাসী শনিবার ওই পুরুষ মেছো বাঘটিকে কৌশলে আটক করে রাখে। খবর পেয়েই বন বিভাগ কর্তৃপক্ষ বাঘটি উদ্ধার করে আনে। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বাঘটিকে চিকিৎসা দিয়ে অফিসের বারান্দায় খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। রাতে বাঘটি খাঁচা থেকে বেরিয়ে বারান্দার বিচালির ভেতর ঢুকে বসে থাকে। সকালে খোঁজাখুঁজির পর বিচালি সরিয়ে আবারও বাঘটিকে খাঁচাবন্দী করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঘটিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার বৃহত্তর বনে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মেছো বাঘটিকে বন বিভাগ উদ্ধার করে বনে অবমুক্ত করে দিয়েছেন।

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার