হোম > পরিবেশ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

আজকের পত্রিকা ডেস্ক­

বাজারে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে ১৪টি ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২১টি প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রায় ৪ হাজার ৮৪৫ দশমিক ২ কেজি পলিথিন জব্দ এবং একটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অপরদিকে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

১ নভেম্বর থেকে শুরু হওয়া পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার