হোম > পরিবেশ

কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে: গ্রেটা থুনবার্গ

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গতকাল শুক্রবার ওই শহরে হাজারো স্কুল শিক্ষার্থী ও রুণদের বিক্ষোভ মিছিলে যোগ দেন গ্রেটা। মিছিল শেষে জর্জ স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। 

গ্লাসগোতে শুক্রবার মিছিল ও সমাবেশের আয়োজন করে ফ্রাইডে ফর ফিউচার স্কটল্যান্ড নামে তরুণদের একটি দল, যারা মূলত থানবার্গের অনুসারী। চলমান জলবায়ু সম্মেলনের মধ্যে পরিবেশবাদীদের আয়োজিত অন্যতম বড় বিক্ষোভ সমাবেশ ছিল এটি। 

সমাবেশে অংশ নিয়ে গ্রেটা বলেন, এটা গোপন কিছু নয় যে, কপ২৬ ব্যর্থ হয়েছে। এটা তো সত্য, যেভাবে আমরা এই সংকটের মধ্যে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। অবিলম্বে বার্ষিক কার্বন নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।

সুইডেনের এই পরিবেশ কর্মী বলেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা ফ্যান্টাসির বুদবুদে নিজেদের রাখতে পারেন। তারা হয়তো মনে করতে পারেন, প্রযুক্তির মাধ্যমে সব সংকট দূর হয়ে যাবে। তারা যখন ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন, তখন পৃথিবী সত্যিকার অর্থে পুড়ছে । 

গ্রেটা বলেন, জাতিসংঘের আয়োজিত দুই সপ্তাহের এই সম্মেলন ছিল দুই সপ্তাহব্যাপী ব্যবসাকে উদযাপনের আয়োজন। এখানেও ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়েছে।  নিজেদেরকে লাভবান করার জন্য পালানোর পথ তৈরি করা হয়েছে।   

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার