হোম > পরিবেশ

বাঁচানো গেল না মেছো বাঘটিকে

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

গাড়ির চাপায় আহত মেছো বাঘটিকে চিকিৎসা সেবা দিয়েও বাঁচানো গেল না। গত সোমবার আনুমানিক রাত ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদের উত্তর পাশ থেকে জাল দিয়ে গুরুতর আহতাবস্থায় শিফু মামুন নামে স্থানীয় এক ব্যক্তি ধরে। 

মঙ্গলবার সকালে মেছো বাঘটি চিকিৎসাধীন অবস্থায় মেছো বাঘটি মারা যায় বলে জানান হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী।

 এরপর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম ও হাটহাজারী বন বিভাগের হাটহাজারী স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীকে ফোনে অবহিত করেন। পরে ইউএনও দ্রুত তাঁর গাড়িতে করে একজন পশু চিকিৎসক ও উপজেলার একজন স্টাফ ঘটনাস্থলে পাঠান। এরপর বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসা হয়।

ডা. নাবিল ফারাবী বলেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছিল মেছো বাঘটির। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না বাঘটিকে।

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার