হোম > পরিবেশ

ঈদের ছুটির শেষ দিনে আজ বৃষ্টি হতে পারে যেসব স্থানে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

শীতের শেষে চৈত্রের শুরু থেকেই সারা দেশে সামান্য তাপমাত্রা বাড়লেও প্রকৃতিতে বিরাজ করছে বর্ষার আগাম আমেজ। গত সপ্তাহ থেকেই দেশের কোথাও না কোথাও হালকা বা ভারী বৃষ্টি চলছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলেছে ঝড়ের তাণ্ডব। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

আজ সোমবারও দেশের বেশ কিছু এলাকায় সামান্য থেকে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই আবহাওয়া বিরাজ করবে। এদিনও সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে কি

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যৈষ্ঠের দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, নগরীর জলাবদ্ধতায় ভোগান্তি

মৌসুমি বায়ু বিস্তারে বাড়বে বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

শুরু হয়ে গেছে ‘সুপার’ এল নিনো, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

আজ ঢাকাসহ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, তাপমাত্রা কখন কমবে