হোম > বিনোদন > টেলিভিশন

‘মিথিলার ফিরে আসা’ নাটকে নামভূমিকায় মিহি, সঙ্গে শিশির ও সাব্বির

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মিথিলা ফিরে আসা’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে রাসেল আর মিথিলা। বিয়ের পর মিথিলা বুঝতে পারে, রাসেল নেশায় আক্রান্ত। চেষ্টা করেও যখন রাসেলকে নেশা থেকে ফেরাতে পারে না মিথিলা, একসময় বাধ্য হয় রাসেলকে তালাক দিতে। এই দুঃসময়ে মিথিলার পাশে দাঁড়ায় আবির। এমন গল্পে তৈরি হয়েছে নাটক ‘মিথিলার ফিরে আসা’। নাটকটি রচনা করেছেন কামরুল হুদা, নির্মাণ করেছেন কামরুল হাসান সুজন।

মিথিলার ফিরে আসা নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ, আবির চরিত্রে দেখা যাবে সাব্বির আহমেদকে।

মিহি বলেন, ‘আমি নাটকটির নামভূমিকায় অভিনয় করেছি, তাই চরিত্রটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। এর গল্পটা সুন্দর। আমার সহশিল্পীরাও চেষ্টা করেছেন তাঁদের চরিত্রগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে।’

সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের সমাজে নেশার কারণে অনেক যুবক তাদের জীবন নষ্ট করে ফেলে। তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই এই গল্প নিয়ে নাটক নির্মাণ করা। পরিচালক চেষ্টা করেছেন গল্পটা ঠিকঠাক মতো তুলে ধরতে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

নির্মাতা জানিয়েছেন শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে মিথিলার ফিরে আসা নাটকটি।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু