হোম > বিনোদন > টেলিভিশন

যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ

অভিনেতা জাহিদ হাসান মাঝেমধ্যে প্রযোজনাও করেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়াল থেকে একক ও ধারাবাহিক নাটক প্রযোজনা করেন তিনি। এ প্রতিষ্ঠানের বেশির ভাগ কাজের পরিচালক থাকেন জাহিদ নিজেই। তবে পুষ্পিতা ভিজ্যুয়ালের নতুন ধারাবাহিক ‘অদল বদল’-এ জাহিদ হাসান ভরসা রেখেছেন নির্মাতা সোহেল রানার ওপর।

‘অদল বদল’-এ জাহিদ হাসান অভিনয়ও করছেন। এতে সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নাদিয়া আহমেদ। জাহিদ-নাদিয়ার পর্দা রসায়নের ঘটনা নতুন নয়। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে ‘অদল বদল’-এর প্রেক্ষাপট ভিন্ন। নাদিয়া জানালেন, তিনি এতে এমন এক চরিত্রে অভিনয় করছেন, যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ।

আর জাহিদ হাসান অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। একজন শহরে থাকেন, আরেকজন গ্রামে। দুজনের চেহারায় প্রচণ্ড মিল। ঘটনাক্রমে তাঁদের ভেতরে অদল বদল ঘটে। এটিই এ ধারাবাহিকের মূল গল্প, জানিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ‘অদল বদল’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও জাহিদ হাসানের অন্যান্য নাটকের মতো এটিতেও থাকবে কমেডির ছোঁয়া। ১ নভেম্বর থেকে পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।

এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসানের আরেকটি কাজের খবর জানা গেছে কয়েক দিন আগে। নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নাম ‘এই মুহূর্তে’। চরকির প্রযোজনায় তিনজন নির্মাতার তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থলজি ছবিটি। জাহিদ হাসানকে দেখা যাবে ‘কল্পনা’ গল্পে। গল্পটি বানাচ্ছেন পিপলু আর খান। ‘এই মুহূর্তে’ ছবিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও সারা যাকেরকে।

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বইমেলা উপলক্ষে শুরু হচ্ছে কবিবাড়ি

ঈদের ইত্যাদিতে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম

আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

চয়নিকার টেলিফিল্মে একসঙ্গে ডলি জহুর, সেলিম, দীপা ও রিচি

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

৬ সিনেমার টিভি প্রিমিয়ার

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান