হোম > বিনোদন > টেলিভিশন

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। বর্তমানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ ও কারিনার বন্ধু কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তাঁরা জানান, হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।

কামরুন নাহার ডানা জানান, এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন কারিনা। কয়েক দিন আগে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, কারিনার লিভার ড্যামেজ হয়েছে। এ ছাড়া হেপাটাইটিস এ এবং ই-তেও আক্রান্ত। গতকাল শুক্রবার রাতে কারিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

কামরুন নাহার ডানা বলেন, এক সপ্তাহ ধরে ওর জ্বর ছিল। বারবার করে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও গুরুত্ব দিচ্ছিল না। এর মধ্যে বাসায় অচেতন হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, সে হেপাটাইসিসে আক্রান্ত এবং লিভার ফেইল করেছে। শুক্রবার লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে কারিনাকে। চেষ্টা করা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার।

কারিনা কায়সারের জন্য সবার দোয়া চেয়েছেন তাঁর বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘কারিনার আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

কনটেন্ট ক্রিয়েশন এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয়ও করেছেন কারিনা। রেজাউর রহমানের ‘৩৬ ২৪ ৩৬’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু