হোম > বিনোদন > টেলিভিশন

মানি হাইস্টের আবহে আবার ফিরছে বার্লিন

বিনোদন ডেস্ক

‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’। পাঁচটি সিজন প্রচারের পর ২০২১ সালে যাত্রা শেষ হয়ে গেলেও এর অন্যতম জনপ্রিয় চরিত্র বার্লিনকে আবার ফিরিয়ে আনেন নির্মাতা অ্যালেক্স পিনা। ‘বার্লিন’ নামের সেই সিরিজের প্রথম সিজন আসে ২০২৩ সালের ডিসেম্বরে। এবার মুক্তি পাচ্ছে দ্বিতীয় সিজন।

বার্লিন সিরিজের কেন্দ্রীয় চরিত্র আন্দ্রেস দে ফোনোলোসা ওরফে বার্লিন। স্বভাবে সে মার্জিত, কিন্তু অত্যন্ত ধূর্ত ও নিষ্ঠুর মাস্টারমাইন্ড। মানি হাইস্ট সিরিজের দ্বিতীয় সিজনের শেষে সে মারা যায়। কিন্তু চরিত্রটির জনপ্রিয়তা এতই বেশি ছিল, তার অতীতের গল্প বলার জন্য স্পিনঅফ সিরিজ তৈরি করেছেন নির্মাতা অ্যালেক্স পিনা। কীভাবে বার্লিন নিজস্ব গ্যাং তৈরি করে প্রফেসরকে ছাড়াই বড় বড় চুরি সম্পন্ন করত, সে গল্প উঠে এসেছে এতে।

প্রথম সিজনের সাফল্যের পর এবার আরও এক দুঃসাহসিক অভিযান নিয়ে ফিরছে বার্লিন। প্যারিসের গয়না চুরির পর এবার স্পেনের সেভিল শহরে নতুন ডেরা পেতেছে বার্লিন। এবারের মিশনের কেন্দ্রে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির জগদ্বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য লেডি উইথ অ্যান আরমাইন’। বার্লিন আর তার পুরোনো সঙ্গী ড্যামিয়ান মিলে এক অভিনব মাস্টারপ্ল্যান সাজায়। তারা প্রচার করে, ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটি চুরি করতে যাচ্ছে তারা। কিন্তু বার্লিনের আসল লক্ষ্য হলো ডিউক অব মালাগা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া।

বার্লিনের দ্বিতীয় সিজনের নাম দেওয়া হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন’। ৮ পর্বের এই নতুন সিজন মুক্তি পাবে আগামী ১৫ মে। বার্লিন চরিত্রে পেড্রো আলোনসো ছাড়াও এই সিজনে নতুন যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমা কুয়েস্তা। ক্যান্ডেলা নামের এক চরিত্রে দেখা যাবে তাঁকে, যে মিশনে বড় ভূমিকা রাখবে।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু