হোম > বিনোদন > টেলিভিশন

নিলয়-হিমির নাটকে অনুপমের গান

বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷

নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র‍্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।

ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’

নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও  হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'

ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু