হোম > বিনোদন > টেলিভিশন

‘টেক্কা’ দেবেন মৌসুমী?

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।

জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।

কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।

ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘যেমন কাজের অপেক্ষায় ছিলাম, এমন কাজ আমি পেয়েছি।’ কয়েক দিন ধরে তিনি একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। তাঁর সহকর্মীরা অনেকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে পা ফেললেও মৌসুমী হামিদ এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এই প্রথম করছেন। গতকাল যখন তাঁর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখন তিনি শুটিং করছিলেন ঢাকার নারিন্দার একটি বাড়িতে।

জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু