হোম > বিনোদন > টেলিভিশন

বিটিভির ঈদ আড্ডা অনুষ্ঠানে চিত্রনায়িকা ববিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিটিভির ঈদ আড্ডায় সঞ্চালক শফিউল আলম বাবুর সঙ্গে অভিনেত্রী ববিতা। ছবি: বিটিভির সৌজন্যে

ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠবে প্রাণবন্ত আড্ডা।

মোট তিনটি পর্বে সাজানো হয়েছে আড্ডার এই অনুষ্ঠান। প্রচার করা হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণায় অংশ নেবেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। আড্ডায় তিনি শোনাবেন অভিনয়জীবনে নায়িকা হয়ে ওঠার গল্প, বলবেন ঈদ উদ্‌যাপন ও বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও। এই পর্বটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ আল-মামুন।

ঈদের দিন ও ঈদের তৃতীয় দিনের পর্ব দুটিতে আড্ডা দিয়েছেন অভিনেতা আবুল হায়াত, নীরব, অভিনেত্রী দিলারা জামান, আইনুন নাহার পুতুল, সংগীতশিল্পী খুরশীদ আলম, সানিয়া সুলতানা লিজা ও মুহিন খান। এই দুই পর্বের আড্ডার সঞ্চালনা করেছেন রুহানি সালসাবিল। পর্ব দুটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক।

দুই প্রজন্মের শিল্পীদের গল্প, গান আর প্রাণখোলা স্মৃতিচারণায় সাজানো এই আড্ডা ঈদের আনন্দকে দর্শকদের কাছে আরও উজ্জ্বল করে তুলবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু