হোম > বিনোদন > টেলিভিশন

মনোজ-ফারিয়ার দ্বন্দ্ব

আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’। ২২জানুয়ারী শনিবার রাত আটটায় চ্যানেলটিতে দেখা যাবে এই নাটক। রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী।

গল্পে দেখা যায় ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে আসে কক্সবাজারে। ঠিক একই ভাবে বৃষ্টি ও শ্রেয়াকে নিয়ে বেড়াতে আসে কক্সবাজারে। একই হোটেলে ওঠে কিন্তু বিপত্তী ঘটে হোটেল রুম বুকিং নিয়ে। ভূলবশত একই রুম দুই পক্ষের নামে বুকিং হয়ে যায়। শুরু হয় বাক বিতন্ডা। অবশেষে কোনভাবে আরেকটি রুম জোগাড় করে দিয়ে দ্বন্দ্ব মেটায় হোটেল ম্যানেজার।

এরপর বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনাক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভটিজিং করবার চেষ্টা করছে। নোমান অনেক বোঝাবার চেষ্টা করলেও বৃষ্টি মানতে নারাজ। অপরদিকে অর্ণব সোজা অষ্ট্রেলিয়া থেকে চলে আসে বৃষ্টিকে আংটি পড়াবে বলে। তারা দুজনে কাজিন। কিন্তু বৃষ্টি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। গল্পের মোড় নেয় অন্য দিকে। এভাবেই এগিয়ে চলে ‘নোনাজলের বৃষ্টি’ নাটকের গল্প।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু