হোম > বিনোদন > টেলিভিশন

‘আমার চেয়ারে বসছে কেন’, অ্যাওয়ার্ড শোতে গিয়ে তানজিন তিশার কাণ্ড

অ্যাওয়ার্ড শোতে তানজিন তিশা। ছবি: সংগৃহীত

অ্যাওয়ার্ড শো চলছে। পাশাপাশি চেয়ারে বসে আছেন মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও শবনম বুবলী। কিছুক্ষণ পর সেখানে এলেন তানজিন তিশা। বুবলীর পেছনে চেয়ারে বসলেন। অনেকটা বিরক্তি নিয়েই বুবলীকে ইঙ্গিত করে বললেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ দৃশ্য।

গত ৩০ অক্টোবর রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ’। উপস্থিত ছিলেন দেশের শোবিজ তারকারা। তাঁরা কে কোন চেয়ারে বসবেন, সবই আগে থেকেই ঠিক করা ছিল। সবার নামে ছিল আলাদা আলাদা চেয়ার। তিশার নাম লেখা ছিল যে চেয়ারে, তাতে বুবলী বসায় মনক্ষুণ্ন হন তিনি। ভিডিওতে দেখা যায়, বুবলীর পেছনের চেয়ারে বসে তাঁকে দেখিয়ে তিশা কাউকে বলছেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’

অ্যাওয়ার্ড শোতে পাশাপাশি বসে আছেন মেহজাবীন, নিশো ও বুবলী। ছবি: সংগৃহীত

এদিন চেয়ার নিয়ে ঘটেছে আরও একটি মজার কাণ্ড। আরেক ভিডিওতে দেখা যায়, বুবলীর নাম লেখা চেয়ারে বসে মেহজাবীনের সঙ্গে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন, ‘আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি।’ বুবলী উত্তরে বলেন ‘ওকে, নো প্রবলেম।’ এ কথা বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।

২০২৩ সালের কাজের ভিত্তিতে দেওয়া হয়েছে এবারের এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী। নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী।

‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। ‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার।

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু

আজম খানের স্মরণে চ্যানেল আইয়ে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’