হোম > বিনোদন > টেলিভিশন

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘পাঁচফোড়ন’ ‘ম্যাগাজিন অনুষ্ঠানে সারিকা ও সজল। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।

ভালোবাসা দিবসে অনেকে সঙ্গীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তবে এক দম্পতি ভালোবাসার নানা আলাপ নিয়ে দিনটি কাটিয়ে দিয়েছে নিজেদের ঘরে। ভালোবাসা দিবসে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি হয়েছে এবারের পাঁচফোড়নের গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে আসে গান, নাচ, নাটিকা ও প্রতিবেদন। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।

এবারের পাঁচফোড়নে মূল গান দুটি। কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা। মনিরুজ্জামান পলাশের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। রয়েছে জনপ্রিয় ফোক গানের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় একটি নৃত্য।

যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেনকে নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। যিনি রস কাকা নামে পরিচিত। যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি। আরেকটি প্রতিবেদনে দেখানো হবে এমন একটি শিয়ালকে, যেটি ঝোপ-জঙ্গলে নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। নিশাচর হলেও শিয়ালটিকে দেখা যায় দিনের আলোয় লোকালয়ে ঘুরে বেড়াতে। আরও রয়েছে ভালোবাসা নিয়ে বিভিন্ন আঙ্গিকের মজাদার কিছু নাট্যাংশ। অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা।

১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে পাঁচফোড়ন। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু