হোম > বিনোদন > টেলিভিশন

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তাবাসসুম ছোঁয়া, মিষ্টি ঘোষ, পারশা মাহজাবীন। ছবি: সংগৃহীত

সারা বছরে বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পী আলো ছড়িয়েছেন টিভি ও ওটিটি মাধ্যমে। কেউ এ বছরেই এসেছেন অভিনয়ে, কেউ আবার আগে নাম লেখালেও এ বছর পেয়েছেন পরিচিতি।

শাম্মী ইসলাম নীলা

২০২৩ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর শিরোপা জিতেছিলেন শাম্মী ইসলাম নীলা। এ বছর প্রথমবার নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। হাসিব হোসাইন রাখির ‘ফার্স্ট লাভ’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। প্রথম নাটকেই অভিনয় দিয়ে নজর কেড়েছেন নীলা।

পারশা মাহজাবীন

পারশা মাহজাবীন

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় প্রতিবাদী গান দিয়ে আলোচনায় ছিলেন পারশা মাহজাবীন। এ বছর পারশা আলো ছড়িয়েছেন পর্দায়। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায় পারশা অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এতে ঊষা চরিত্রে প্রশংসিত হয় তাঁর অভিনয়।

সাদমিনা ও নাওভি

গত অক্টোবরে ওটিটিতে মুক্তি পাওয়া মাহমুদা সুলতানার ‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্ম দিয়ে পরিচিতি পান তরুণ দুই অভিনয়শিল্পী সাদমিনা বিনতে নোমান ও সাদ নাওভি।

তাবাসসুম ছোঁয়া

তাবাসসুম ছোঁয়া

ইমরাউল রাফাতের ‘ওপেন কিচেন’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয় শুরু তাবাসসুম ছোঁয়ার। এ বছর ইউটিউবে প্রচারিত ‘দেনা পাওনা’ নাটক দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। নিপা চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। একক নাটকেও অভিনয় করছেন ছোঁয়া।

মিষ্টি ঘোষ

মিষ্টি ঘোষ

২০২৩ সালে সাগর জাহানের ‘ভালোবাসার অলিগলি’ নাটকে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান মিষ্টি ঘোষ। তবে আলোচনায় আসেন এ বছর অনুষ্ঠিত দীপ্ত টিভির অভিনয়বিষয়ক রিয়েলিটি শো স্টার হান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে। এরপর নাম লেখান দীপ্ত টিভির মেগা ধারাবাহিক ‘খুশবু’তে। সাজ্জাদ সুমন পরিচালিত এই নাটকে নামভূমিকায় অভিনয় করছেন তিনি।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু